27 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৯ কেজি সোনাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ৯ কেজি সোনাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ৯ কেজি সোনাসহ গ্রেপ্তার ৪

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি ৬২৩ গ্রাম সোনা উদ্ধার করে পুলিশ। এসময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় এ অভিযান চালানো হয়।

উদ্ধার সোনাগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা।

গ্রেপ্তাররা হলেন- অলোক ধর (২৫), নারায়ণ ধর (৩৮), জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামে কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে সোনার বার ও পাত আনছে- এমন খবরে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এক পর্যায়ে একটি যাত্রীবাহী বাসের ৪ যাত্রীর শরীর তল্লাশি করে সোনাগুলো জব্দ করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, উদ্ধার হওয়া সোনাগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা। এ ঘটনায় গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ