29 C
আবহাওয়া
৩:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » আজ ও শনিবার খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

আজ ও শনিবার খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

বাংলাদেশ ব্যাংক

বিএনএ, ঢাকা : হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের শাখা ও উপশাখা আগামী শুক্র ও শনিবার খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটির ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা ও উপশাখা সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শুক্র (১৬ জুন) ও শনিবার (১৭ জুন) খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট ব্যাংকিং সময় অনুয়ায়ী এ ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। অর্থ্যাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম চলবে।

এর আগে বৃহস্পতিবার (১৫ জুন) হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো শুক্র ও শনিবার খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় ধর্ম মন্ত্রণালয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট