23 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চেয়ে চেয়ে দেখবে না রাশিয়া : সের্গেই রিয়াবকভ

চেয়ে চেয়ে দেখবে না রাশিয়া : সের্গেই রিয়াবকভ


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, সুইডেন এবং ফিনল্যান্ড যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দেয় তাহলে রাশিয়া তা চেয়ে চেয়ে দেখবে না। এই ঘটনায় সামরিক উত্তেজনা বাড়বে এবং রাশিয়া নিশ্চিতভাবে এর জবাব দেবে।

সের্গেই রিয়াবকভ পরিষ্কার করে বলেন, ন্যাটো জোটে যোগ দিয়ে ফিনল্যান্ড এবং সুইডেন তাদের নিরাপত্তা জোরদার করতে পারবে না বরং এই ব্যাপারে তাদের আপস করতে হবে।

রুশ সাংবাদিকদের রিয়াবকভ বলেন, ইউরোপের এই দুটি দেশ যদি ন্যাটো জোটে যোগ দেয় তাহলে তা হবে মারাত্মক রকমের ভুল এবং দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণ দিতে হবে। ন্যাটো জোটে যোগ দিতে গেলে কি ধরনের খেসারত দিতে হবে রাশিয়া তা এরইমধ্যে দেখিয়ে দিয়েছে। সুইডেন এবং ফিনল্যান্ড নিজেদের নিরাপত্তা কোনমতেই বাড়াতে পারবে না।

রাশিয়া উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ফিনল্যান্ড এবং সুইডেনের যোগ দেয়ার পরে রাশিয়া কী ধরনের ব্যবস্থা নেবে ন্যাটো জোটের পক্ষ থেকে সৃষ্ট সামরিক হুমকির উপর তা নির্ভর করবে। তিনি জোর দিয়ে বলেন, ন্যাটো জোটে যোগ দেয়ার বিষয়ে নরডিক এ দুটি দেশ তাদের সাধারণ জ্ঞান বিসর্জন দিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর