23 C
আবহাওয়া
১১:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশ কনস্টেবল জনি’র হাতের কব্জি প্রতিস্থাপন

পুলিশ কনস্টেবল জনি’র হাতের কব্জি প্রতিস্থাপন


বিএনএ, চট্টগ্রাম : লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে আহত পুলিশ কনস্টেবল জনি খানের হাতের কব্জি প্রতিস্থাপন করা হয়েছে। ঢাকার একটি হাসপাতালে তার কব্জি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়। এর আগে রোববার(১৫ মে)  বিকেলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে যাওয়া হয়।

রোববার সকাল ১০টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আধারমানিক লালারখিল এলাকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হন পুলিশসহ তিন জন।।আহতরা হলেন- লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনি (২৮), কনস্টেবল শাহাদত হোসেন (২৭) ও স্থানীয় আবুল কাশেম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি কবির আহমদকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়ি ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদ ও তার বাহিনী আক্রমণ করে। তাদের ধারালো দায়ের কোপে কনস্টেবল জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘কনস্টেবল জনি খানকে রোববার বিকালেই উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা