18 C
আবহাওয়া
৭:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মদপানে যুবকের মৃত্যু

মদপানে যুবকের মৃত্যু

মদপানে যুবকের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর লালবাগ আমলিগোলা এলাকায় ঈদের আনন্দে বন্ধুদের সঙ্গে মদপানে মো. আলী (৩০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। রোববার বেলা ১১টার দিকে পরিবারের লোকজন অচেতন অবস্থায় আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই ইয়াকুব জানান, তাদের বাসা লালবাগের আমলিগোলা হরমোহন লাল স্ট্রিট রোডে।তাদের ইমিটেশন তৈরির কারখানা রয়েছে সে কারখানা পরিচালনা করতেন । শনিবার দিবাগত রাতে লালবাগ আমলিগোলা এলাকায় ঈদের আনন্দে বন্ধুদের সঙ্গে মদ পান করে বাসায় এসে অসুস্থ হয়ে পড়েন ভাই আলী।পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন। ভাইকে বাসায় নিয়ে যায়।আজকে বাসায় বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবারের কাছে জানতে পায় গত রাতে বন্ধুদের সঙ্গে আলী মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। আজকে হাসপাতালে নিয়ে আসলে মারা যান তিনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা