27 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » খরণদ্বীপ বহুমুখী ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আজিজুল হক চেয়ারম্যান

খরণদ্বীপ বহুমুখী ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আজিজুল হক চেয়ারম্যান


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও শ্রীপুর খরণদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাজনীতিবিদ মো. আজিজুল হক চেয়ারম্যান।

তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য এবং বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক পত্রে খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মো. আজিজুল হক চেয়ারম্যানকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছেন। এ কমিটিতে শিক্ষক প্রতিনিধি শ্যাম লাল দত্ত ও অভিভাবক সদস্য মো.শহীদুল্লাহকে মনোনীত করা হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল শ্রীপুর খরণদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মো. আজিজুল হক চেয়ারম্যানকে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে শিক্ষক প্রতিনিধি হিসেবে মো.শাহাদাত হোছাইন, অভিভাবক প্রতিনিধি মো.আলমগীর মনোনীত করা হয়। পদাধিকার বলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা