27 C
আবহাওয়া
৪:১৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ফেসবুকে ফের বিভ্রাট

ফেসবুকে ফের বিভ্রাট

ফেসবুক একাউন্ট bnanews হ্যাকড

বিএনএ : আবারও বিভ্রাটের মুখে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বাংলাদেশ’সহ গোটা বিশ্বে এর ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা থেকে এ বিষয়ে অভিযোগ আসতে শুরু করে বিভ্রাট ট্র্যাক করা ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এ, যেখানে ৫৪ শতাংশ অভিযোগ করেছেন অ্যাপের নিস্ত্রিয়তা নিয়ে, ২৫ শতাংশ ওয়েবসাইটে প্রবেশ করতে না পারা নিয়ে ও ২১ শতাংশ প্রোফাইল না দেখতে পাচ্ছিলেন না।

মঙ্গলবার সকাল থেকে কারো প্রোফাইলের টাইমলাইন দেখতে পাচ্ছিলেন না ব্যবহারকারীরা৷ বন্ধু তালিকায় থাকা কোনো বন্ধুর টাইমলাইনে যাওয়ার চেষ্টা করা হলে, ফেসবুক থেকে বলা হচ্ছিল, ‘নো পোস্ট অ্যাভেইলঅ্যাবল’৷

তবে বাংলাদেশ সময় দুপুর ১টার পর ফেসবুক আবারো স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে৷ বন্ধু তালিকায় থাকা ফেসবুক বন্ধুদের টাইমলাইনে থাকা পোস্টগুলোও দেখা যাচ্ছে৷

এ বছরের ৫ মার্চেও ফেসবুক ব্যবহারকারীরা বিড়ম্বনার মুখে পড়েছিলেন৷ ওইদিন হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়৷ কিন্তু পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করা হলেও শুরুতে তা সম্ভব হচ্ছিল না৷

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা