25 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » অনুমোদনহীন ৪ ট্রাক মেডিকেল পণ্য জব্দ

অনুমোদনহীন ৪ ট্রাক মেডিকেল পণ্য জব্দ

অনুমোদনহীন মেডিকেল পণ্য

বিএনএ ঢাকা: রাজধানীতে চার ট্রাক অনুমোদনহীন মেডিকেল পণ্য জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার কিট, রি-এজেন্ট উদ্ধার করা হয়েছে।

বনানী ও মোহাম্মদপুরের ৩টি প্রতিষ্ঠানে বৃহস্পতিবার রাতভর অভিযান পরিচালনা করে এসব মেয়াদোত্তীর্ণ মেডিকেল সামগ্রী উদ্ধার করে র‌্যাব-২ এর একটি টিম।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে বায়োল্যাব ইন্টারন্যাশনাল, হাইটেক হেলথ কেয়ার ও এক্সন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

র‌্যাব-২ মিডিয়া অফিসার আবদুল্লাহ আল মামুন সংবাদ মাধ্যমকে বলেন, চার ট্রাকে প্রায় ১২ টন পণ্য জব্দ করা হয়। করোনা ভাইরাস, এইচআইভি ও রক্তসহ সব পরীক্ষার রি-এজেন্ট এখানে আছে। অনেকগুলো মেয়াদোত্তীর্ণ, অনেকগুলো টেম্পারিংয়ের মাধ্যমে মেয়াদ বাড়ানো হয়েছে এবং কিছু অনুমোদনহীন।এসব পণ্য বিক্রি ও বাজারজাতকরণের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!