25 C
আবহাওয়া
৭:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়ার ফুসফুসে হালকা সংক্রমণ রয়েছে

খালেদা জিয়ার ফুসফুসে হালকা সংক্রমণ রয়েছে

হাসপাতাল থেকে সন্ধ্যায় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

বিএনএ, ঢাকা : প্রাণঘাতি করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফুসফুসে খুব হালকা মাত্রার সংক্রমণ রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করানো পর এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার রাতে বেগম জিয়াকে সিটিস্ক্যানের জন্য এই হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতাল নয় বাসাতেই চিকিৎসা চলবে বিএনপি চেয়ারপারসনের।

হাসপাতালে পৌঁছনোর পর শুরু হয় পরীক্ষা। চিকিৎসকরা জানান, স্ক্যান রিপোর্ট অনুযায়ী বেগম খালেদা জিয়ার ফুসফুসে করোনার সংক্রমণ খুবই সামান্য।

স্ক্যান রিপোর্ট ভালো হওয়ার আপাতত বাসায় থেকেই চেয়ারপারসনের চিকিৎসা চলবে জানিয়ে খালেদা জিয়ার চিকিৎসক ডা. জেড এম জাহিদ হোসেন বলেন, রিপোর্ট ভালো আসলেও শঙ্কামুক্ত নন চেয়ারপারসন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন