27 C
আবহাওয়া
২:৪৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় শহীদ হত্যা মামলার আসামি দুর্বৃত্তের গুলিতে নিহত

খুলনায় শহীদ হত্যা মামলার আসামি দুর্বৃত্তের গুলিতে নিহত

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত

বিএনএ, খুলনা : খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহিনুল হক শাহীন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) রাত সোয় ১১টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদরাসার পেছনে ঘটনাটি ঘটে।

নিহত শাহীন (৫০) দৌলতপুর কাত্তিককুল এলাকার জনৈক আ. রশিদের ছেলে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম।

তিনি বলেন, নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি। তিনি বিভিন্নস্থানে আত্মগোপনে থাকতেন।

ওসি আরও বলেন, শনিবার রাত সোয়া ১১টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদরাসার পেছনে এক ব্যক্তির লাশ পড়ে আছে—এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে আমরা শাহীনের লাশ শনাক্ত করি। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি তার মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে রাতে বাগমারা ও তার আশপাশের এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর