29 C
আবহাওয়া
১০:৩৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » মাগুরায় ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

মাগুরায় ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

মাগুরায় ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

বিএনএ, মাগুরা: রমজানে নিত্যপণ্যের বাজার তদারকির অংশ হিসেবে মাগুরা শহরের গৌতম ফল ভাণ্ডারে অভিযান চালিয়ে মজুদ করা ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ফল ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৬ মার্চ) বিকেলে শহরের পশু হাসপাতাল পাড়ায় ওই ফল ভাণ্ডারের গুদামে অভিযান চালানো হয়।

ইউএনও মিজানুর রহমান জানান, খেজুরের প্রতিটি বস্তায় উৎপাদন ও মেয়াদের তারিখ কালো কালি দিয়ে ভরাট করা ছিল। এগুলো মেয়াদ উত্তীর্ণ থাকায় ফল ব্যবসায়ী এই কারচুপির আশ্রয় নিয়েছেন বলে স্বীকার করেছেন।

ফল ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছেন, ১৩ মার্চ ২০০ বস্তা খেজুর তিনি যশোর রাসেল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে কেজিপ্রতি ১৬৫ টাকা দরে ক্রয় করেন। প্রায় ১০ লাখ টাকার খেজুর কেনা হয়েছিল। তিনি এরই মধ্যে ৮০ বস্তা খেজুর বিক্রি করেছেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮