28 C
আবহাওয়া
৭:২২ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ায় নির্বাচন চলাকালী সময়েও বন্ধ নেই ইউক্রেনে হামলা। এবার ইউক্রেনের বন্দর নগর ওডেসায় জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ২০ জন নিহত ও আহত হয়েছেন ৭৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। সামরিক অভিযানের গত দুই বছরে কৃষ্ণ সাগরের তীরবর্তী এই শহরটিতে যত আঘাত হেনেছেন রুশ সেনারা, সেসবের মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে।

শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় বেলা ১১টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওডেসায়। তার কিছুক্ষণ পরেই দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছুড়েন রুশ সেনারা।

জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা অ্যাভেরিনা বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ওডেসায় ‘ডবল ট্যাপ’ হামলা চালিয়েছে রাশিয়া।

তিনি বলেন, ‘প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসস্তূপ থেকে লোকজনদের উদ্ধার করার কাজ শুরু করেছিল। সেই সময়ে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রিয়ে কোস্টিন বলেন, দ্বিতীবারের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ডেনিস কোলেসনিকভ (২৫) নামের এক জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আহত ৭৩ জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের অন্তত ৭ কর্মী রয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৪৮ পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছাগলনাইয়ার ঘোপালে শারদীয় দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী