32 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ইসিকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইসিকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির


বিএনএ, ঢাকা : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ নতুন নির্বাচন কমিশন (ইসি) কে সাহসিকতার সাথে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় ইসির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে দেখা করার সময় তিনি এ নির্দেশনা দেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, “নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের  অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে  ইসির ভূমিকাই মুখ্য।”

দায়িত্ব পালনের সাথে ক্ষমতা অঙ্গাঙ্গিভাবে জড়িত উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য ক্ষমতার যথাযথ প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি হামিদ আশা করেন, নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল, নির্বাহী বিভাগসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করারও আহ্বান জানান।

প্রেস সচিব জানান, সাক্ষাতকালে নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার মোঃ আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মোঃ আলমগীর ও আনিচুর রহমান- এবং ইসি সচিব মোঃ হুমায়ুন কবির খন্দকার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছাগলনাইয়ার ঘোপালে শারদীয় দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার