25 C
আবহাওয়া
৯:১৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মেসির জোড়া গোলে বার্সেলোনার জয়

মেসির জোড়া গোলে বার্সেলোনার জয়

মেসি ২ ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে বড় জয় পেয়েছে বার্সেলোনা। সোমবার রাতে ন্যু ক্যাম্পে তারা ৪-১ গোলে হারিয়েছে হুয়েস্কাকে। এই জয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। গোল পেয়েছেন আঁতোয়ান গ্রিজমান ও অস্কার মিনগুয়েজও।

ঘরের মাঠে ম্যাচের ১৩ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। তবে বিরতিতে যাওয়ার আগে (৪৫+৪) হুয়েস্কার রাফায়েল মির গোল করে ব্যবধান কমান।

বিরতি থেকে ফিরেই অস্কার গোল করে বার্সেলোনাকে আরও এগিয়ে নেন। আর ৯০ মিনিটে মেসি তার জোড়া গোল পূর্ণ করে বার্সেলোনাকে ৪-১ ব্যবধানের জয় উপহার দেন।

এটা ছিল লা লিগায় চলতি মৌসুমে মেসির ২০তম গোল। ইউরোপের প্রথম সারির লিগে একমাত্র খেলোয়াড় হিসেবে এ নিয়ে টানা ১৩তম বার ২০ কিংবা তার অধিক গোল করলেন মেসি। আর এই ম্যাচটি ছিল বার্সার জার্সি গায়ে তার রেকর্ড ৭৬৭তম ম্যাচ। এর মধ্য দিয়ে মেসি ছুঁয়ে ফেলেছেন বার্সা কিংবদন্তি জাভিকে।

এই জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরো কমেছে কাতালানদের। ২৭ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচ থেকে ৫৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৫৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তৃতীয় স্থানে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা