26 C
আবহাওয়া
৫:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কানুনগোপাড়া ও পৌর সদরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আমুচিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সমীরণ চক্রবর্তী (৩২) ও যুগ্ম আহ্বায়ক বাবুল দে (৩২)।

যুবলীগ নেতা সমীরণ আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কানুনগোপাড়ার সঞ্জীব চক্রবর্তীর ছেলে এবং বাবুল দে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রদীপ দে’র ছেলে।

আরও পড়ুন: বোয়ালখালীতে সারোয়াতলী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার মামলায় এই দুইজনকে সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের