25 C
আবহাওয়া
৯:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ইয়াবাসহ বাঘাইয়া গ্রেপ্তার

বোয়ালখালীতে ইয়াবাসহ বাঘাইয়া গ্রেপ্তার

বোয়ালখালীতে ইয়াবাসহ বাঘাইয়া গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে ইয়াবা ট্যাবলেটসহ ৭ মামলার আসামী মো. সৈয়দ আলম বাঘাইয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে পৌর সদরের পশ্চিম গোমদণ্ডী ফুলতল থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার বাঘাইয়া বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুলাতল নবী সওদাগর বাড়ির মৃত শামসু আলমের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, বাঘাইয়ার কাছ থেকে ইয়াবা উদ্ধারের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, চুরি, দস্যুতার অভিযোগে জেলার বোয়ালখালী, রাউজান, পটিয়া, নগরীর বাকলিয়া, পাঁচলাইশ ও পার্বত্য জেলা বান্দরবান সদর থানায় ৭টি মামলা রয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের