27 C
আবহাওয়া
১১:৩০ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ

বিএনএ, ঢাকা : আগামী ২২ ফেব্রুয়ারি খুলে দেয়া হবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে শিক্ষামন্ত্রী জানান, ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি আছে, তাই ২২ তারিখ থেকে সরকারকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরামর্শ দেয় কারিগরি কমিটি। মন্ত্রী জানান, ১২ বছর বয়সের উপরে যাদের দুই ডোজ করোনার টিকা দেয়া আছে, তারা সরাসরি ক্লাসে অংশ নিতে পারবেন। বাকীরা অনলাইনে ক্লাস করবেন।

ডা. দীপু মনি আরও বলেন, ২২ তারিখ আসতে হাতে আরও কয়েকদিন সময় আছে। প্রথম ডোজ নেয়া বেশিরভাগ শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ এরই মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও ১০ দিনের মত অপেক্ষা করা হতে পারে। তবে আগামী কয়েকদিনের মধ্যে করোনা সংক্রমণের হার আরও কমে গেলে প্রাথমিকের শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার।

বিএনএনিউজ/এইচ.এম/এআর

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!