23 C
আবহাওয়া
১১:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ইবির বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নির্বাচন কমিশন গঠন

ইবির বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নির্বাচন কমিশন গঠন


বিএনএ, ইবি (কুষ্টিয়া) : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এর নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের বর্তমান সভাপতি অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ ও সাধারণ সম্পাদক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে. এম. শরফ উদ্দিন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এ. এইচ. এম নাহিদ।

সভায় বর্তমান কমিটিকে করোনা কালীন সময়ে হাজারো প্রতিকূলতায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য ধন্যবাদ জানানো হয়। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট) এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সভায় মত প্রকাশ করা হয়।

বিএনএনিউজ/তারিক/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা