23 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফুলগাজীতে হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

ফুলগাজীতে হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম


বিএনএ, ফেনীঃ ফেনীর ফুলগাজী উপজেলা দরবারপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য প্রস্তাবিত জমিন পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব সেলিনা আক্তার। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দরবারপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে শেখ রাসেল স্টেডিয়ামের জন্য প্রস্তাবিত জমিন (তৃতীয় পর্যায়) পরিদর্শনে আসেন পরিদর্শন কমিটি।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, জাতীয় ক্রীড়া পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. ফজলুল আজিম চৌধুরী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মজুমদার প্রমুখ।

পরিদর্শনকালে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা জানান, আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ৪৯০টি মিনি স্টেডিয়াম নির্মাণ করবে। দরবারপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য প্রস্তাবিত প্রায় ৩ একর জমিন প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করেন। সে হিসেবে মঙ্গলবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের একটি প্রতিনিধি দল স্টেডিয়াম নির্মাণের জন্য জমিন পরিদর্শন করেন।

বিএনএ/নিজাম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা