24 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

রাজধানীতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর মহাখালীর ক্যান্সার হাসপাতালের সামনে থেকে রবিউল ইসলাম (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রবিউলের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার পচাকাটা থানার বিতনি পাড়ায়। সে ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। ভার্টারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার রোড নম্বর ১৬ ব্লক- এম, ৩৩৯৭ নম্বর বাসায় থাকতেন তিনি।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, মঙ্গলবার দুপুরে বসুন্ধরা ৩০০ফিট রাস্তার পাশে একটি নিমার্ণাধীন বিন্ডিংয়ে কাজ করা সময় অপর শ্রমিককের সঙ্গে ঝগড়া হয়। এই নিয়ে তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে রবিউল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে সহকর্মীরা মহাখালী ক্যান্সার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএ/আজিজুল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে