25 C
আবহাওয়া
১০:০২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কলেজে ভর্তির শেষ ধাপের ফলাফল প্রকাশ

কলেজে ভর্তির শেষ ধাপের ফলাফল প্রকাশ

একাদশে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশ

বিএনএ, ঢাকা: কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া শেষ ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ধাপে ১ লাখ ১৮ হাজার ৫৪২ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সব শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

কলেজ একাদশ শ্রেণিতে ভর্তির ৩য় দফার রেজাল্ট জানবেন যেভাবে

৩য় দফার ভর্তি রেজাল্ট মোবাইল এসএমএস-(SMS)এর মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। মোবাইল এসএমএস-এ একটি গোপনীয় কোড প্রদান করা হবে। ভর্তি নিশ্চায়ন করতে এটার প্রয়োজন হবে।

এছাড়া অনলাইনে ভর্তি ওয়েবসাইট থেকে তৃতীয় দফার ভর্তি ফল পাওয়া যাবে। অনলাইনে ভর্তি ফলাফল পাওয়ার ঠিকানা। http://xiclassadmission.gov.bd

উপরোক্ত ঠিকানায় দিয়ে শিক্ষার্থীর পূর্ববর্তী পরীক্ষার তথ্য দিয়ে ৩য় দফার ভর্তি রেজাল্ট জানা যাবে।

নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত নিশ্চয়ন করবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু হবে ২ মার্চ।

জানা গেছে, মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে।

তবে পরে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চয়ন করতে হবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা