23 C
আবহাওয়া
১:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা টিকা কার্যক্রম দেখতে সেব্রিনা ফ্লোরা

চট্টগ্রামে করোনা টিকা কার্যক্রম দেখতে সেব্রিনা ফ্লোরা

চট্টগ্রামে করোনা টিকা কার্যক্রম দেখতে সেব্রিনা ফ্লোরা

বিএনএ,চট্টগ্রাম:  চট্টগ্রামের করোনার টিকা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। একই সঙ্গে তিনি বন্দরে বিদেশিদের স্ক্রিনিংও পরিদর্শন করেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীতে করোনার কয়েকটি টিকা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

এসময় ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য সুরক্ষা অ্যাপের নিবন্ধন কার্যক্রম বন্ধ করা হয়নি। সার্ভার সমস্যাসহ নানা কারণে নিবন্ধনে জটিলতা হতে পারে। যেসব অগ্রাধিকার গোষ্ঠী এবং বয়স বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে পড়লে যে কেউ নিবন্ধন করতে পারবেন।
মীরজাদী সেব্রিনা প্রথমে নগরীর সদরঘাটে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালের টিকা কার্যক্রম পরিদর্শন করেন

দুপুরে মীরজাদী সেব্রিনা প্রথমে নগরীর সদরঘাটে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালের টিকা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আন্দরকিল্লায় জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম দেখতে যান।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম বন্দরে বিদেশিদের স্ক্রিনিং দেখতে এসেছেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। পাশাপাশি তিনি আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রমও দেখে গেছেন।

এদিন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এছাড়া তিনি বিকেলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা