32 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কঙ্গোতে নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

কঙ্গোতে নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

কঙ্গোতে নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

বিএনএ, বিশ্ব ডেস্ক : কঙ্গোতে ৭’শ যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে কমপক্ষে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক যাত্রী। এসময় জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ৩০০ জন যাত্রীকে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নৌকাটি অতিরিক্ত যাত্রীর কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান দেশটির মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকায়ি। বোঝাই করা নৌকাটি দেশটির পশ্চিমে মাই এনডোম্বে প্রদেশে যাওয়ার সময় কঙ্গো নদীতে ডুবে যায়।

মন্ত্রী জানান, নৌকাটিতে অন্তত ৭০০ যাত্রী ছিল। তাদের মধ্য থেকে ৩০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

রোববার রাতে নৌকাটি কিনশাসা থেকে এমবান্ডাকার দিকে রওয়ানা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ নৌকা ব্যবহার করা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল তোলার কারণে এ ঘটনা ঘটেছে। রাতের বেলা নৌকা চালনাও এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন মন্ত্রী।

নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্টিভ এমবিকায়ি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত