18 C
আবহাওয়া
৮:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » এইচএমপিভি নিয়ে শাহ আমানত বিমান বন্দরে সতর্কতা জারি

এইচএমপিভি নিয়ে শাহ আমানত বিমান বন্দরে সতর্কতা জারি

এইচএমপিভি নিয়ে শাহ আমানত বিমান বন্দরে সতর্কতা জারি

বিএনএ, চট্টগ্রাম: চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ‘হিউম্যান মেটানিউমো ভাইরাস’র (এইচএমপিভি) প্রাদুর্ভাব নিয়ে সতর্কতা জারি করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ। বুধবার (১৫ জানুয়ারি) এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।

বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিলের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এমন অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সংক্রমণ প্রতিরোধ নির্দেশনা জারি করেছে। এতে মাস্ক ব্যবহার করা। হাঁচি ও কাশির সময় নাক–মুখ ঢেকে রাখা। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা, ঘন ঘন সাবান কিংবা স্যানিটাইজার ব্যবহার করা, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ না করা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, আক্রান্ত হলে বাড়িতে অবস্থান করাসহ ৭টি নির্দেশনা রয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা