24 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ভারতের ভিসা পেলেন না পরী মণি

ভারতের ভিসা পেলেন না পরী মণি

ভারতের ভিসা পেলেন না পরী মণি

বিএনএ ডেস্ক: ঢাকাই সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী পরী মণি। ১৭ জানুয়ারি কলকাতা মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। এর মাধ্যমে টলিউডে নতুন অধ্যায় শুরু করেছেন এই নায়িকা। তবে মন ভালো না তার। যেতে পারছেন না সিনেমাটির প্রিমিয়ারে। ভিসা জটিলতায় থাকতে হচ্ছে তাকে দেশেই।

পরী বলেন, ‘মনটা খুবই খারাপ। ১৪ জানুয়ারি আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। এখন মন খারাপ করে ঘরে বসে আছি। তবে আমি যাবো।’

ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে