18 C
আবহাওয়া
৯:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নৌপ্রতিমন্ত্রী টেনিস প্লেয়ার খুঁজছেন যে কারণে

নৌপ্রতিমন্ত্রী টেনিস প্লেয়ার খুঁজছেন যে কারণে

খালিদ মাহমুদ চৌধুরী

ঢাকা : নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,টেনিসের একজন প্লেয়ার দরকার। সেখান থেকে ১০০ এবং ১০০০ খেলোয়াড় বের হয়ে আসবে। আমাদের একজন বঙ্গবন্ধু ছিল। সেখান থেকে সাড়ে সাত কোটি বাঙালি উজ্জীবিত। আমরা টেনিসের উন্নয়নে কাজ করছি। জানি না কখন সূর্য উদিত হবে।

প্রতিমন্ত্রী মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪) ঢাকায় টেনিস ফেডারেশনের সম্মেলন কক্ষে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

আশাব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে

নৌ প্রতিমন্ত্রী বলেন, টেনিস এখনো প্রাইমারি লেভেলে। আগে প্রাইমারি লেভেলে ছাত্ররা (টেনিস খেলোয়াড়রা) ঝরে পরতো; সেকেন্ডারি লেভেলে যেতে পারতো না। এখন প্রাইমারি লেভেলে থাকলেও ঝরে পরছে না- এটা বড় প্রাপ্তি। টেনিসের প্রতি বর্তমানে অভিভাবক ও বিভিন্ন ক্রীড়া সংস্থা আগ্রহ দেখাচ্ছে। আশাব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। টেনিসের প্রতি আগ্রহ-এটা ভালো দিক।  টেনিস ফেডারেশনের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা রাখছে; সেতুবন্ধন তৈরি হচ্ছে। টেনিস খেলার জনপ্রিয়তা কমেনি। আমাদের টেনিসের সেলিব্রেটি তৈরি করতে হবে। তাহলে তার খেলা দেখার জন্য গ্যালারি ভরে যাবে।

প্রতিমন্ত্রী দ্বিতীয় মেয়াদে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ফুল ও ক্রেস্ট দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সহ-সভাপতি নিয়াজ আহমেদ, মোঃ মোতাহার হোসেন, মোহাম্মদ সেলিম, মোঃ মাসুদ করিম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৪০ বছর পর ক্রীড়াক্ষেত্রে একজন কেবিনেট মন্ত্রী পেলাম

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, অনেক প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজমুল হাসান পাপন সাহেবকে ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। ৪০ বছর পর ক্রীড়াক্ষেত্রে একজন কেবিনেট মন্ত্রী পেলাম। তিনি পারবেন। তিনি ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দিচ্ছেন। ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তিনি অন্যান্য ফেডারেশনের ন্যায় টেনিস নিয়ে ভেবেছেন। টেনিসসহ ক্রীড়াঙ্গনের হারানো গৌরব তাঁর নেতৃত্বে ফিরে আসবে।

বিএনএ,এসজিএন/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা