30 C
আবহাওয়া
১১:১২ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবির দুই অনুষদে নতুন ডিন নিয়োগ

ইবির দুই অনুষদে নতুন ডিন নিয়োগ

ইবির দুই অনুষদে নতুন ডিন নিয়োগ

বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুইটি অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে প্রশাসন। কলা অনুষদের ডিন হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং আইন অনুষদের ডিন হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম (তমাল) নিয়োগ পেয়েছেন। আগামী দুই বছরের জন্য তাদেরকে নিয়োগ প্রদান করেছেন ভিসি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

রেজিস্ট্রার দপ্তর সূত্র জানায়, কলা অনুষদের সদ্য সাবেক ডিন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান অবসরোত্তর ছুটিতে যাবেন। তাই সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পহেলা জানুয়ারী থেকে এমতাজ হোসেনকে পরবর্তী ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে আইন অনুষদের ডিন হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকার মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী ডিন হিসেবে একই বিভাগের ড. তৌহিদুল আনামকে পরবর্তী ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই বিষয়ে কলা অনুষদের নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ক্যাম্পাস খোলার পরপরপরই দায়িত্ব গ্রহণ করেছি। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

বিএনএনিউজ/ তারিক/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩ ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু