20 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মদপা‌নে দুই আ.লীগ নেতাসহ ৪ জ‌নের মৃত্যু

মদপা‌নে দুই আ.লীগ নেতাসহ ৪ জ‌নের মৃত্যু

কিশোরগঞ্জে মদপা‌ন

বিএনএ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মদপা‌নে দুই আওয়ামী লীগ নেতা, চিকিৎসকসহ চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) ভোরে উপ‌জেলার বড়খারচর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন-কু‌লিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭), জহির রায়হান জজ (৫৮), ভাটি দোয়ারিয়া গ্রা‌মের বাসিন্দা হোমিওপ‌্যা‌থি চিকিৎসক গোবিন্দ বিশ্বাস (৪৫) ও একরামপুর গ্রামের শাজাহান মিয়া (৫২)। রোববার (১৫ জানুয়ারি) রাতে মদপানের পর শাজাহান মিয়ার মৃত্যু হয়।

সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আওয়ামী লীগ নেতা জহির রায়হানের মৃত্যু হয়। জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিন গিয়াস ও চিকিৎসক গোবিন্দ বিশ্বাসের মৃত্যু হয়।

মদপান করে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রয়েছেন কু‌লিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব।

কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া জানান, মদের বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৮ থেকে ১০ জন অসুস্থ রয়েছেন। জানান, স্থানীয় এক‌টি ওর‌সে গান-বাজনার সময় অনেক মানুষ সম‌বেত হ‌য়ে‌ছিলেন। সেখা‌নে মদপান করার পর বিষ‌ক্রিয়ায় আক্রান্ত হন ব‌লে শু‌নে‌ছি।

কিশোরগঞ্জের অতিরিক্ত পু‌লিশ সুপার মো. নূরে আলম বলেন, ‘প্রাথ‌মিকভা‌বে বিষ‌ক্রিয়ায় মৃত‌্যু হয়েছে বলে শুনে‌ছি। তবে এ ঘটনায় কেউ পু‌লি‌শে অভি‌যোগ ক‌রে‌নি। তদ‌ন্তের পর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলা যাবে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা