23 C
আবহাওয়া
১১:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » জালনোটসহ প্রস্তুতকারী গ্রেপ্তার

জালনোটসহ প্রস্তুতকারী গ্রেপ্তার

জালনোটসহ প্রস্তুতকারী গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : ৭১ হাজার টাকার জালনোটসহ মো. শহীদুল ইসলাম প্রকাশ শহীদুল আলম (২৫) নামে এক জালনোট প্রস্তুতকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার ( ১৫ জানুয়ারি) রাতে ফেনী মডেল থানাধীন ফতেহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহীদ নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার মৌ বাগবের ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭১ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।

সে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার বিভিন্ন এলাকায় জাল টাকাকে আসল টাকা বলে চালিয়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে তিনি জানান।

তার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা