26 C
আবহাওয়া
৩:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনা, দেশে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

করোনা, দেশে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

করোনা, দেশে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

বিএনএ ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে  ৫ হাজার ২২২ জন। এতে দেশে  করোনা রোগীর সংখ্যা বেড়ে  ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯৩ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন করোনা থেকে সুস্থ হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৃতদের মধ্যে পুরুষ পাঁচজন আর নারী তিনজন। এদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের দুইজন, ৬১ থেকে ৭০ বছরের তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে তিনজন ও সিলেট বিভাগে একজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ছয়জন এবং বেরসরকারি হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৫৪টি ল্যাবে ২৯ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয় ২৯ হাজার ৬৪২টি। করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। এখন পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ঘটে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের