28 C
আবহাওয়া
৪:৩২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ফের করোনায় আক্রান্ত জি এম কাদের

ফের করোনায় আক্রান্ত জি এম কাদের

জিএম কাদের

বিএনএ, ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শনিবার (১৫ জানুয়ারি) করোনা পরীক্ষার নমুনা দিলে রোববার (১৬ জানুয়ারি) তার রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেন জি এম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। তিনি বলেন, জি এম কাদেরের শরীরে কোনো উপসর্গ নেই। তিনি ভালো আছেন, সুস্থ রয়েছেন। তার মনোবলও অটুট আছে। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের বাসায় বিশ্রামে আছেন।

এর আগে গত বছরের ১২ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন জি এম কাদের।  এরপর ২৬ জানুয়ারি তিনি করোনামুক্ত হন।

বিএনএ/এমএফ

bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত