29 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকার শ্যামবাজারে আলম গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঢাকার শ্যামবাজারে আলম গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে


বিএনএ, ঢাকা: রাজধানীর পোস্তগোলার শ্যামপুর লাল মসজিদের পাশে আলম গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট টানা আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করে।

শনিবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার। এরআগে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর চতুর্থ তলা থেকে ছয় থেকে ৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শাহজাহান শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। আড়াই ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি। তদন্ত শেষে এসব বলা যাবে বলেও জানান তিনি।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট