27.5 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফের উগান্ডার প্রেসিডেন্ট হলেন মুসেভেনি

ফের উগান্ডার প্রেসিডেন্ট হলেন মুসেভেনি

ফের উগান্ডার প্রেসিডেন্ট হলেন মুসেভেনি

বিএনএ, বিশ্বডেস্ক : উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির বর্তমান ক্ষমতাসীন দল ন্যাশনাল মুভমেন্টের (এনআরএম) নেতা ইওয়েরি মুসেভেনি। শনিবার (১৬ জানুয়ারি) পূর্ব আফ্রিকার দেশটির নির্বাচন কমিশন তাঁকে বিজয়ী হিসেবে ঘোষণা করে। তবে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন জালিয়াতির অভিযোগ এনেছেন। তিনি নাগরিকদের ফলাফল প্রত্যাখ্যান করারও আহ্বান জানান।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিমন বাইবাকামা ফলাফল  বলেন, ৫৮ লাখ ৫১ হাজার ৩৭ জন ভোটার ৭৬ বছর বয়সী মুসেভেনিকে ভোট দিয়েছেন। যা মোট ভোটের ৫৮ দশমিক ৬৪ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্ট কিগুলানাই ৩৪ লাখ ৭৫ হাজার ২৯৮ ভোট পেয়েছেন। মোট ভোটের ৩৪ দশকি ৮৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন পপ স্টার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া কিগুলানাই।

এদিকে ফলাফলকে ভুয়া আখ্যা দিয়েছে প্রত্যাখ্যান করেছেন কিগুলানাই। বিরোধী দলের এ নেতা বলেন, বুধবার দেশটির সরকার ইন্টারনেট পরিষেবা এবং সবধরনের সামাজিক মাধ্যম বন্ধ করে দেয়। আমার বিশ্বাস, ভোট কেন্দ্র থেকে তাৎক্ষণিকভাবে ভোটের ফলাফল যাতে বাইরে না যায় এবং কারচুপি করার জন্য এ ব্যবস্থা নিয়েছে ক্ষমতাসীনরা।

৩৮ বছর বয়সী ওয়াইন বলেন, সেনাবাহিনী এবং পুলিশ বেশকিছু জায়গায় ভোটারদের সিল মারা ব্যালট সরবরাহ করেছে। নিরাপত্তা বাহিনী মুসেভেনিকে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করেছে। ভোটদানে মুসেভেনির বাহিনী বিঘ্ন ঘটিয়েছে বলেও অভিযোগ তার।

‘আমরা দাবির সপক্ষে তথ্য প্রমাণ জোগাড় করেছি। সারাদেশে ইন্টারনেট পরিষেবা চালে হলে এসব প্রকাশ করা হবে।’ বলেন ওয়াইন।

তবে ওয়াইনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী। বাহিনীর মুখপাত্র ডিও আকিকি বলেন, মিথ্যা দাবির মাধ্যমে উগান্ডার ডিফেন্স বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে চারটায় ভোট গ্রহণ শেষ হয়। দেশটির সংবিধান অনুযায়ী ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বিজয়ী প্রেসিডেন্টের নাম ঘোষণার বিধান রয়েছে।

 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?