32 C
আবহাওয়া
৩:২০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পদত্যাগ করলেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার

পদত্যাগ করলেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার

পদত্যাগ করলেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার

বিএনএ, বিশ্ব ডেস্ক : এবার পদত্যাগ করলেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার। গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলার ঘটনায় তিনি এ সিদ্ধান্ত নিলেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) তিনি পদত্যাগের পেছনে ক্যাপিটাল ভবনে হামলার বিষয়টি উল্লেখ করেছেন বলে জানিয়েছে মার্কিন মিডিয়া সিএনএন।

এক সপ্তাহেরও বেশি সময় আগে মার্কিন পার্লামেন্টে নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। দেশটির আইন প্রণেতারা প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য পার্লামেন্ট ভবনে এক যৌথ অধিবেশনে বসেছিলেন। সে সময় ট্রাম্পের শত শত সমর্থক ওই ভবনে ঢুকে পড়েন। সেখানে নজিরবিহীন তাণ্ডব চালানো হয়। এতে কমপক্ষে চারজন নিহত হয়।

ওই ঘটনার পরপরই হোয়াইট হাউসের কর্মকর্তাদের পদত্যাগের খবর আসতে থাকে। আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ নেওয়ার কথা। তার আগেই ট্রাম্প প্রশাসনে একের পর এক পদত্যাগের খবর সামনে আসছে।

ক্যাপিটাল ভবনে হামলার পর পরই হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস, সোশ্যাল সেক্রেটারি রিকি নিকেটা ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অফ স্টাফ স্টেফানি গ্রিশ্যাম পদত্যাগপত্র জমা দেন।

নিজের পদত্যাগের বিষয়ে বিবৃতির মাধ্যমে সারাহ ম্যাথিউস বলেছেন, ট্রাম্প প্রশাসনে সেবা দিতে পেরে এবং যে নীতিগুলো আমরা গ্রহণ করেছি তাতে আমি গর্বিত। আমি যা দেখেছি তাতে আমি ভীষণভাবে বিরক্ত। আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি যা এই মুহূর্ত থেকে কার্যকর হবে। আমাদের জাতির একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রয়োজন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত