28 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সৌন্দর্য বৃদ্ধি ,কুকুরের মূত্রপান মার্কিন তরুণীর

সৌন্দর্য বৃদ্ধি ,কুকুরের মূত্রপান মার্কিন তরুণীর

সৌন্দর্য বজায় রাখতে প্রতিদিন কুকুরের মূত্রপান মার্কিন তরুণীর

বিএনএ, বিশ্ব ডেস্ক : স্বাস্থ্য আর সৌন্দর্য বজায় রাখতে আমাদের পাশের দেশ ভারতে তো রয়েছে গোমূত্র পানের চল। কিন্তু কুকুরের মূত্রপানের কথা ভেবেছেন কখনো! শুনেই গা গুলিয়ে আসলেও বাস্তবে এটাই হচ্ছে। লিনা নামে এক মার্কিন তরুণী নিজের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত নিজের পোষা কুকুরের মূত্রপান শুরু করেছেন।

জানা গেছে, ত্বকের উজ্জলতা বাড়াতে কুকুরের মূত্রই লিনার প্রিয় পথ্য। প্রতিদিনই মূত্রপান করেন লিনা। এতে নাকি তার শরীর ও স্বাস্থ্য ভাল থাকে।

লিনা জানান, অনেকেই তার উজ্জ্বল ত্বকের রহস্য জানতে চান। কিন্তু অন্যরা যখন তা জানতে পারেন, তখন নাক সিঁটকানো শুরু করেন, বিশ্বাস করতে চান না।

লিনা আরও জানিয়েছেন, আগে তার ত্বক খুবই খারাপ ছিল। সবসময় তৈলাক্তভাব থাকত। যার কারণে ব্রণর সমস্যায় ভুগতেন। এক বন্ধু তাকে সেই সময় কুকুরের মূত্রপান করার পরামর্শ দিয়েছিলেন। প্রথমে একটু সমস্যা হলেও ধীরে ধীরে তা লিনার অভ্যাস হয়ে ওঠে।

মার্কিন তরুণী লিনার দাবি, কুকুরের মূত্রতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও ক্যালসিয়াম আছে। মূত্রপান করার ফলে তার মুখের ব্রণের সমস্যা পুরোপুরি সমাধান হয়েছে। আর কুকুরের প্রস্রাবে ক্যানসারের মতো মরণব্যাধি প্রতিরোধের ক্ষমতাও আছে বলে বিশ্বাস তার।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!