বিএনএ,ঢাকা:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও শ্যালিকা মারিয়া আক্তারের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৫ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। তবে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সরকারপক্ষের পাবলিক প্রসিকিউটর (কৌঁসুলি) ওমর ফারুক ফারুকী জানান, তাদের বিরুদ্ধে মুল আসামিকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ রয়েছে। রিমান্ডে নিলে ঘটনার পূর্ণ বিবরণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
বিএনএ/ওজি
![]()

