23 C
আবহাওয়া
৭:০২ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স


বিএনএ, ঢাকা:  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের পথে রওয়ানা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়া হয়। ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওসমান হাদির চিকিৎসার বিষয়ে গত দুই দিন ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।

প্রেস উইং আরও জানায়, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে।

ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে উল্লেখ করে প্রেস উইং জানায়, তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ