26 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ৫০০ লিটার মদসহ গ্রেপ্তার ১

বোয়ালখালীতে ৫০০ লিটার মদসহ গ্রেপ্তার ১

বোয়ালখালীতে ৫০০ লিটার মদসহ গ্রেপ্তার ১

বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালীতে ৫০০ লিটার চোলাই মদসহ মো.নাছির উদ্দিন সুজন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাছির পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি নয়া বাড়ির আলী আহাম্মদের ছেলে।
শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা আহলা করলডেঙ্গা ইউনিয়নের চম্পা তালুকদার পাড়ায় অভিযান চালায় পুলিশ।

এসময় প্লাস্টিকের বস্তা ভর্তি চোলাই মদ নিয়ে গাড়ির জন্য অপেক্ষায় থাকা ব্যক্তিদের ধাওয়া দিয়ে নাছিরকে আটক করতে সক্ষম হন বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ।

তিনি বলেন, নাছিরের কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৫০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নাছিরসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় মামলা রুজুর পর গ্রেপ্তার আসামী নাছিরকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের