27 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কেরানীগঞ্জে ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন

কেরানীগঞ্জে ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন

কর্ণফুলীতে দুই দোকান আগুনে পুড়ে ছাই

বিএনএ, ঢাকা:  ঢাকার কেরানীগঞ্জে একটি ফয়েল প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে।শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে ধলেশ্বরী ১নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অবস্থিত কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে কেরানীগঞ্জ ধলেশ্বরী ১ নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি ফয়েল প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পাই আমরা। এরপর ৭টা ৫ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

আরও দুটি ইউনিট সেখানে যাওয়ার জন্য রওনা হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারুল ইসলাম। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ