25.8 C
আবহাওয়া
৭:০৮ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ

ছাগলনাইয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ


বিএনএ, ছাগলনাইয়া : ফেনীর ছাগলনাইয়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রণাঙ্গনে সম্মুখ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মহামায়ায় মুক্তিযুদ্ধ শীর্ষক স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামের সুলতান ভিলায় ফেনী জেলা আওয়ামীলীগের সদস্য, পোর্টল্যান্ড গ্রুপের এমডি ও বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) সম্পাদক মিজানুর রহমান মজুমদার এ অনুষ্ঠানের আয়োজন করেন।

মহামায়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হুদা মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক (ডিডিএলজি) ড. মঞ্জুরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক, ছাগলনাইয়া প্রেস ক্লাব কমিটির সদস্য মোহাম্মদ শেখ কামাল, মোঃ নুরুজ্জামান সুমন ও মুহাম্মদ আবুল হাসান।

স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন আজাদ, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নেছারুল হক মজুমদার, মুক্তিযোদ্ধা আবু আহাম্মদ মজুমদার, মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন মজুমদার, মুক্তিযোদ্ধা রবিউল হক খোন্দকার, মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন ও মুক্তিযোদ্ধা আবু তালেব। অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলার সকল মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ করার লক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান ফেনী জেলা আওয়ামীলীগের সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের এমডি মিজানুর রহমান মজুমদার।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?