24 C
আবহাওয়া
১১:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » খালেদার জন্মদিন নিয়ে শুনানি আদালতের অবকাশকালীন ছুটির পর

খালেদার জন্মদিন নিয়ে শুনানি আদালতের অবকাশকালীন ছুটির পর


বিএনএ, ঢাকা : ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বিষয়ে হাইকোর্টে শুনানি আদালতের অবকাশকালীন ছুটির পর হবে। বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাখিল করা প্রতিবেদনে খালেদা জিয়ার তিনটি জন্মদিন পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। তারিখ তিনটি হলো-১৯৪৬ সালের ৮ মে, ১৫ আগস্ট ও ৫ সেপ্টেম্বর। সকালে জন্মদিন সংক্রান্ত সব নথি হাইকোর্টে দাখিল করা হয়। আদালতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, পুলিশের আইজি, এসবি, পাসপোর্ট অফিস, নির্বাচন কমিশন ও এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এ সব প্রতিবেদন দাখিল করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে