29 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিক নিহত

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিক নিহত

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে এর চালক অস্ট্রেলিয়ার এক নাগরিক নিহত হয়েছেন। এসময় বাইকটি ছিটকে আহত হয়েছেন দুই পথচারী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে জেলার উখিয়া উপজেলার মেরিন ড্রাইভ সড়কের জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ড্যানিয়েল পল মেগ্রিন (৪৯)।  তিনি কক্সবাজারে আন্তর্জাতিক একটি সংস্থায় কর্মরত বলে তথ্য পাওয়া গেলেও সংস্থাটির নাম জানা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,
ড্যানিয়েল অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা।

তিনি আরও জানান, উখিয়ার সোনারপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ধরে যাওয়ার সময় ওই পর্যটক তার ভাড়া করা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল