32 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » র‍্যাব সদস‍্য সোহেল বড়ুয়া শঙ্কামুক্ত: চিকিৎসক

র‍্যাব সদস‍্য সোহেল বড়ুয়া শঙ্কামুক্ত: চিকিৎসক

সোহেল বড়ুয়া শঙ্কা মুক্ত।

বিএনএ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সময় আহত র‌্যাব সদস্য সোহেল বড়ুয়ার (২৭)  শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোররাতে সোহেল বড়ুয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে সোহেল বড়ুয়ার অপারেশন করা হয়। তার মাথায় অনেক রক্ত জমাট ছিল। সেটি অপসারণ করা হয়েছে। সিটিস্ক্যানও করা হয়েছে। রিপোর্টে দেখা গেছে তার অস্ত্রোপচার সফল হয়েছে। আগের চেয়ে তার অবস্থা এখন অনেক ভালো। দু’একদিনের মধ্যেই ছেড়ে দেয়া হতে পারে বলে জানান তিনি।

সোহেল বড়ুয়ার বড় ভাই জীবন বড়ুয়া বলেন, তার ভাই এখন কথা বলতে পারছেন। জানান, তাদের বাড়ি চট্টগ্রাম জেলার আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর সোমবার মধ্যরাতে জানায়, তুমব্রু সীমান্ত এলাকায় অভিযানের সময় মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা শহীদ হয়েছেন। 

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী