29 C
আবহাওয়া
১:১১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক আশফাক ও নিপুণ

ঢাকা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক আশফাক ও নিপুণ

ঢাকা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক আশফাক ও নিপুণ

বিএনএ ডেস্ক: ঢাকা জেলায় পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেছে বিএনপি। সভাপতির দায়িত্ব পেয়েছেন খন্দকার আবু আশফাক আর সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এছাড়া সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিরকে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, বরিশাল দক্ষিণ ও ভোলা জেলার আংশিক কমিটির কথা জানানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলায় ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ভোলা জেলা বিএনপির তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে গিয়াস উদ্দিনকে। এছাড়া ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, যুগ্ম আহ্বায়ক খন্দকার মাশুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল আহমেদ ও সদস্য সচিব হিসেবে গোলাম ফারুক খোকনের নাম ঘোষণা করা হয়েছে।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবুল হোসেন ও সদস্য সচিব হয়েছেন আবুল কালাম শাহীন।

ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন গোলাম নবী আলমগীর। এছাড়া ১নং যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব হিসেবে রাইসুল আলমের নাম ঘোষণা করা হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত