24 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ-ইউএই যৌথ কমিশনের ৫ম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ-ইউএই যৌথ কমিশনের ৫ম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ-ইউএই

ঢাকা:  বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত(ইউএই) যৌথ কমিশন-এর ৫ম সভা সোমবার(১৫ নভেম্বর)  ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী Ahamed Ali Al Sayegh যৌথভাবে সভায় সভাপতিত্ব করেন। সশরীরে এবং ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় উভয় প্রতিনিধিদলের দলনেতা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। উভয় দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রের নানাবিধ বিষয় পর্যালোচনা করে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য ক্ষেত্রসমূহ চিহ্নিত করে। ক্ষেত্রসমূহ হলো- দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত; জনশক্তি, কর্মসংস্থান ও কনস্যুলার খাত; বেসরকারি বিমান চলাচল, পর্যটন ও সাংস্কৃতিক ক্ষেত্র; বিনিয়োগ সংক্রান্ত; আবুধাবি উন্নয়ন ফান্ডের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাত; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত; শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাত; সামুদ্রিক পরিবেশ উন্নয়ন খাত; কৃষি ক্ষেত্র; স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা খাত এবং মানবিক ও দাতব্য সংক্রান্ত সহযোগিতা।

দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর একটি ‘সম্মত কার্যবিবরণী’ স্বাক্ষরিত হয়। পরবর্তী যৌথ কমিশনের সভা আবুধাবিতে অনুষ্ঠানের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে