24 C
আবহাওয়া
১১:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে ৮ কোটি টাকার গাঁজাসহ যুবক গ্রেপ্তার

রাঙামাটিতে ৮ কোটি টাকার গাঁজাসহ যুবক গ্রেপ্তার

রাঙামাটিতে ৮ কোটি টাকার গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: রাঙামাটি জেলার কাউখালীতে সাড়ে ৫ হাজার কেজি গাঁজাসহ জ্যোতিমান চাকমা (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গাঁজার আনুমানিক মূল্য ৮ কোটি ২৫ লাখ টাকা।

সোমবার (১৫ নভেম্বর) সকাল ৭টায় কাউখালী থানাধীন জেবাছড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

গ্রেপ্তার জ্যোতিমান চাকমা কাউখালী থানার জেবাছড়ি গ্রামের রেদু কুমার চাকমার ছেলে।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালীর জেবাছড়ি এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার কেজি গাঁজাসহ জ্যোতিমান চাকমাকে আটক করা হয়। পরে তার চাষকৃত ১টি গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়। গাঁজার আনুমানিক মূল্য ৮ কোটি ২৫ লাখ টাকা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার