29 C
আবহাওয়া
৬:১০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ে ভাইয়ের আবেদন

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ে ভাইয়ের আবেদন

খালেদা জিয়ার অভিযোগ শুনানি ১ ডিসেম্বর

বিএনএ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে ফের আবেদন করেছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শামীম এস্কান্দার গত বৃহস্পতিবার এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেন বলে জানা গেছে।

সোমবার (১৫ নভেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদেরকে বিষয়টি জানান। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে ম্যাডামের ছোট ভাই শামীম এস্কান্দার উন্নত চিকিৎসার জন্য ম্যাডামকে বিদেশে নিতে অনুমতি চেয়ে আবেদন করেছেন। এটি পঞ্চম আবেদন। ম্যাডামকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার জামিন এবং বিদেশে পাঠাতে সরকারের কাছে এই আবেদন করা হয়।

গত ১২ নভেম্বর রাত থেকে অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত দেন। প্রথমে কেবিনে রাখা হলেও পরে তাকে সিসিইউতে নেওয়া হয়।

এরআগে এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর খালেদা জিয়া বাসায় ফিরেছিলেন। এর পাঁচ দিন আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ