25 C
আবহাওয়া
৯:২১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পূজা মণ্ডপে সংগীত বিতর্ক, দুই আসামির জামিন

চট্টগ্রামে পূজা মণ্ডপে সংগীত বিতর্ক, দুই আসামির জামিন

চট্টগ্রামে পূজা মণ্ডপে সংগীত বিতর্ক, দুই আসামির জামিন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে দুর্গাপূজা মণ্ডপে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় হওয়া মামলার দুই আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

জামিন পাওয়া দুই আসামি হলেন চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম ও মো. নুরুল ইসলাম।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হুমায়ন কবির বলেন, আদালত শুনানি শেষে দুই আসামির জামিন মঞ্জুর করেছেন।

এর আগে সোমবার গ্রেপ্তার দুইজনকে রিমান্ডে আনার আবেদন করেন পুলিশ। আদালত রিমান্ড আবেদন না মঞ্জুর করেন।

ঘটনায় জড়িত অভিযোগে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয়জন এবং সজল দত্ত নামের পূজা কমিটির এক নেতাকে আসামি করে শুক্রবার কোতোয়ালি থানায় মামলা হয়।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন