18 C
আবহাওয়া
১০:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দেশে আরো চারটি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট হচ্ছে-নৌ প্রতিমন্ত্রী

দেশে আরো চারটি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট হচ্ছে-নৌ প্রতিমন্ত্রী

 নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম :  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রাম, রাজশাহী, দিনাজপুর ও মেহেরপুরে আরো চারটি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে। ইতোমধ্যে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের নিয়ন্ত্রণে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর প্রতিষ্ঠা করা হয়েছে। শীঘ্রই ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর উদ্বোধন করা হবে। সেখানে প্রতি ব্যাচে ৩০০ জন করে দুটি ব্যাচে প্রতিবছর ৬০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে।

রবিবার(১৫ অক্টোবর) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম এর ২৫তম এবং এনএমআই মাদারীপুর এর ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের সকল সেক্টর একযোগে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে এবং উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে চলছে। এরই অংশীদার হিসেবে শিপিং সেক্টর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তাই শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মাকসুদ আলম, এনএমআই এর অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।

এ বছর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সৌজন্যে প্রদত্ত গোল্ড মেডেল প্রাপ্ত হন অলরাউন্ড রেটিং মোঃ সাইমুন এবং মেসার্স হক এন্ড সন্স লিমিটেড এর সৌজন্যে প্রদত্ত সিলভার মেডেল প্রাপ্ত হন মোঃ ছাব্বির মন্ডল। উক্ত প্রশিক্ষণ কোর্সে ২৯৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রী পরে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে একাত্তরের স্মৃতি রক্ষার্থে নবনির্মিত স্মারকস্তম্ভ ‘স্মৃতিময় ৭১’ এর উদ্বোধন এবং ’৭১ এর বধ্যভূমির’ স্মারক উন্মোচন করেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা