23 C
আবহাওয়া
১১:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » গফরগাঁওয়ে রড বাঁশের লাঠিসহ বিএনপির চার কর্মী গ্রেফতার

গফরগাঁওয়ে রড বাঁশের লাঠিসহ বিএনপির চার কর্মী গ্রেফতার

গফরগাঁওয়ে রড বাঁশের লাঠিসহ বিএনপির চার কর্মী গ্রেফতার

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে বিএনপির মহাসমাবেশে আসার পথে বিপুল পরিমান বাঁশের লাঠি ও রডসহ বিএনপির চার কর্মীকে
শনিবার(শনিবার) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পাগলা থানা এলাকার মনির হোসেনের ছেলে সোহেল মিয়া (১৯), সুনিল চন্দ্র মজুমদারের ছেলে রনজিত মজুদদার (১৯), সেলিম মিয়ার ছেলে রাকিব মিয়া (২০) ও মৃত তৈয়ব আলীর ছেলে মো. সাফাতুল্লা (৪৫)।
শনিবার (১৫ অক্টোবর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী এলাকায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে  তাদের গ্রেফতার করা হয়। পাগলা থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতাকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, উর্ধ্বতন নেতাদের নির্দেশে তারা নাশকতার উদ্দেশ্যে ১৪০ টি বাঁশের লাঠি ও রড নিয়ে সমাবেশে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিএনএ/ হামিমুর রহমান , ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা